নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এক পড়ুয়াকে শ্লীলতাহানি করার অভিযোগে গ্রেপ্তার এক যুবক। ঘটনাটি ঘটেছে শেক্সপিয়ার সরণি থানা এলাকায়। পুলিস সূত্রে খবর, ঘটনাটি ঘটে সোমবার বিকেলে। অভিযোগকারী মেয়েটি দক্ষিণ কলকাতার একটি নামী ইংরেজি মাধ্যম স্কুলের পড়ুয়া। সে স্কুল থেকে বাড়ি ফিরছিল। তখন অভিযুক্ত যুবক তাঁর শ্লীলতাহানি করে বলে অভিযোগ। সে বাড়ি গিয়ে পরিবারকে সবটা জানায়। এরপর থানায় অভিযোগ দায়ের করা
Advertisement
হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিস সিসি ক্যামেরার ফুটেজ দেখে ওই যুবককে গ্রেপ্তার করে। জানা গিয়েছে, পেশায় যুবকটি মেকানিক।



