Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

শালকুমার স্কুলের প্রতিষ্ঠাতা ও ভূমিদাতার আবক্ষ মূর্তির উন্মোচন

শালকুমার স্কুলের প্রতিষ্ঠাতা ও ভূমিদাতার আবক্ষ মূর্তির উন্মোচন
  • ২ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, আলিপুরদুয়ার: ১৯২৯ সালে আলিপুরদুয়ার-১ ব্লকের শালকুমারহাট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠা করেন ঘাঁইয়ারাম রায়। স্কুলের জন্য জমি দান করেন মিঠুরাম রায়। ৯৬ বছর পর শনিবার একসঙ্গে স্কুলের প্রতিষ্ঠাতা ও ভূমিদাতার আবক্ষ মূর্তির উন্মোচন হল। এদিন এই আবক্ষ মূর্তির উন্মোচন করেন স্কুলের পরিচালন সমিতির সভাপতি তুষারকান্তি রায়। উপস্থিত ছিলেন স্কুলের প্রধানশিক্ষক ভরতচন্দ্র রায়, সহকারি শিক্ষকরা ও স্কুলের শিক্ষানুরাগী প্রাক্তন পড়ুয়ারাও। তুষারকান্তিবাবু বলেন, শালকুমার এলাকার শিক্ষানুরাগী মানুষের আবেগের সঙ্গে জড়িয়ে আছে এই স্কুল। তাই স্কুলের প্রতিষ্ঠাতা ও ভূমিদাতা দুই ব্যক্তিত্বকে সম্মান জানাতে স্কুলে তাঁদের আবক্ষ মূর্তি বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। লক্ষাধিক টাকা খরচ করে স্কুলের তরফে এই আবক্ষ মূর্তি বসানো হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ