Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

শিলিগুড়িতে সোনার গয়না উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় শিলিগুড়ির ভেনাস মোড়ের ট্রাফিক পয়েন্টের পুলিস উদ্ধার করল একজোড়া সোনার কানের দুল। উপযুক্ত প্রমাণ দিয়ে পুলিসের সঙ্গে যোগাযোগ করলে আসল মালিককে তা ফিরিয়ে দেওয়া হবে।

শিলিগুড়িতে সোনার গয়না উদ্ধার
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: বৃহস্পতিবার সন্ধ্যায় শিলিগুড়ির ভেনাস মোড়ের ট্রাফিক পয়েন্টের পুলিস উদ্ধার করল একজোড়া সোনার কানের দুল। উপযুক্ত প্রমাণ দিয়ে পুলিসের সঙ্গে যোগাযোগ করলে আসল মালিককে তা ফিরিয়ে দেওয়া হবে। এমনটাই জানিয়েছেন শিলিগুড়ি পুলিসের ট্রাফিক কর্তারা। জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় এক ব্যক্তি টোটোতে চেপে ট্রাফিক পয়েন্টে আসেন। বলেন, টোটোতে করে আসার সময় সোনার গয়না তিনি পেয়েছেন। তবে মালিককে পাওয়া যায়নি। উপযুক্ত প্রমাণ দিয়ে সোনার গয়না নিয়ে যেতে বলেছে পুলিস।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ