Bartaman Logo
১৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

শিলিগুড়িতে ডিআই ফান্ড মার্কেটের জমি পুরসভাকে হস্তান্তর

শিলিগুড়ি শহরে ডিআই ফান্ড মার্কেটের জমি হাতে পেয়েছে পুরসভা। ইতিমধ্যে পুরকর্তৃপক্ষ ওই জমি নিয়ে সমীক্ষা শুরু করেছে। সেখানে তারা আন্ডারগ্রাউন্ড পার্কিং সহ বহুতল মার্কেট কমপ্লেক্স নির্মাণ করতে পারে বলে খবর।

শিলিগুড়িতে ডিআই ফান্ড মার্কেটের জমি পুরসভাকে হস্তান্তর
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: শিলিগুড়ি শহরে ডিআই ফান্ড মার্কেটের জমি হাতে পেয়েছে পুরসভা। ইতিমধ্যে পুরকর্তৃপক্ষ ওই জমি নিয়ে সমীক্ষা শুরু করেছে। সেখানে তারা আন্ডারগ্রাউন্ড পার্কিং সহ বহুতল মার্কেট কমপ্লেক্স নির্মাণ করতে পারে বলে খবর। মেয়র গৌতম দেব বলেন, জেলা প্রশাসন ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের মাধ্যমে ডিআই ফান্ডের জমি পুরসভার কাছে হস্তান্তর করেছে। শীঘ্রই সেই এলাকা সংস্কার করা হবে। প্রসঙ্গত, ব্রিটিশ আমলে ডিআই ফান্ড মার্কেট গঠিত হয়। সংশ্লিষ্ট মার্কেট সংস্কার করার দাবি বহুদিনের। আইনি জটিলতার জেরে এতদিন সেই দাবি পূরণ করা যায়নি বলে অভিযোগ। এবার পুরসভা সহজেই সেই কাজ করতে পারবে বলে সকলেরই আশা। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ