Bartaman Logo
১৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

শিলিগুড়িতে বন্ধ ঘর থেকে গৃহশিক্ষকের দেহ উদ্ধার, চাঞ্চল্য

বন্ধ ঘর থেকে উদ্ধার হল গৃহশিক্ষকের মৃতদেহ। শুক্রবার সকালে আশিঘর ফাঁড়ির রাউতপাড়ার একটি বাড়ি থেকে দেহ উদ্ধার করে পুলিস। মৃতের নাম স্বপন রাউত (৫৮)। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।

শিলিগুড়িতে বন্ধ ঘর থেকে গৃহশিক্ষকের দেহ উদ্ধার, চাঞ্চল্য
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: বন্ধ ঘর থেকে উদ্ধার হল গৃহশিক্ষকের মৃতদেহ। শুক্রবার সকালে আশিঘর ফাঁড়ির রাউতপাড়ার একটি বাড়ি থেকে দেহ উদ্ধার করে পুলিস। মৃতের নাম স্বপন রাউত (৫৮)। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। পুলিস জানিয়েছে, দেহ উদ্ধার নিয়ে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ক’দিন ধরেই দুর্গন্ধের জেরে টিকতে পারছিলেন না রাউতপাড়ার বাসিন্দারা। এদিন সকাল থেকে তাঁদের একাংশ এলাকার জঙ্গল সহ বিভিন্ন বাড়ির আশপাশ সাফাই করছিলেন। সেই সময় ওই গৃহশিক্ষকের মৃতদেহ লক্ষ্য করেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিস ঘটনা স্থলে গিয়ে দরজা ভেঙে দেহ উদ্ধার করে। রাউতপাড়ায় জীবন মণ্ডলের বাড়িতে ভাড়া থাকতেন ওই শিক্ষক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কলকাতায় তাঁর আসল বাড়ি। দীর্ঘদিন ধরে এখানে ছিলেন তিনি। এখানে একাই ছিলেন। গৃহশিক্ষকতা করে নিজের পেট চালাতেন। বাড়ির মালিক জীবন মণ্ডলের স্ত্রী অঞ্জলি মণ্ডল বলেন, তিনদিন আগে স্বপনবাবুকে দেখা গিয়েছিল। তারপর তাঁকে আর দেখা যায়নি। এদিন জঙ্গল সাফ করার সময় তাঁর ঘরের কাছ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। তখন অনেক ডাকাডাকি করেও তাঁর সাড়া মিলছিল না। জানালা দিয়ে উঁকি দিয়ে দেখা যায় ঘরের মেঝেতে তিনি অজ্ঞান অবস্থায় পড়ে আছেন।  
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ