Bartaman Logo
১৯ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

শিলিগুড়ির মহাবীরস্থানে পু‌ড়ল কাপড়ের দোকান

শিলিগুড়ির মহাবীরস্থানে পু‌ড়ল কাপড়ের দোকান
  • ১৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: অগ্নিকাণ্ডে পুড়ে গেল শিলিগুড়ির মহাবীরস্থানের একটি কাপড়ের দোকান। মঙ্গলবার বিকেলে প্রায় চার ঘণ্টায় চেষ্টাতে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকলের তিনটি ইঞ্জিন। ফ্লাইওভারে উঠে ইঞ্জিনগুলি আগুন নিয়ন্ত্রণে আনে। মহাবীরস্থানের মতো একটি জনবহুল জায়গায় অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 
Advertisement
এদিন মানসিং বিল্ডিংয়ের তিনতলায় একটি কাপড়ের গোডাউনে বিকেল সাড়ে তিনটে নাগাদ আগুন লাগে। কালো ধোঁয়ায় মহাবীরস্থান এলাকা ঢেকে যায়। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে পৌঁছয় তিনটি ইঞ্জিন। শিলিগুড়ি থানার পুলিসও ঘটনাস্থলে আসে। মহাবীরস্থান ঢোকার রাস্তা বন্ধ করে দেওয়া হয়। আগুন নেভানোর কাজ শুরু করেন দমকল কর্মীরা। বহুতলের বাকি দোকান ও গোডাউন ফাঁকা করে সবাইকে নীচে নিয়ে আসা হয়। রাত সাড়ে সাতটা নাগাদ আগুন পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে আসে। 
খবর পেয়ে এলাকার স্থানীয় কাউন্সিলার প্রশান্ত চত্রবর্তী ও বোরো চেয়ারম্যান জয়ন্ত সাহা এলাকায় যান। বোরো চেয়ারম্যান জানান, স্থানীয় ব্যবসায়ীরা সাহায্য করেছেন। দমকল এসে দ্রুত আগুন নেভানোর কাজ করেছে। আগুন কীভাবে লেগেছিল তা খতিয়ে দেখছেন দমকলের আধিকারিকরা।  নিজস্ব চিত্র।
Advertisement
সম্পর্কিত সংবাদ