সংবাদদাতা, শিলিগুড়ি: বৃহস্পতিবার থেকে শুরু হল শিলিগুড়ি মেয়র কাপ মহিলা ক্রিকেট। প্রথম দিনের খেলায় ৮ রানে জিতল দাদাভাই স্পোর্টিং ক্লাব। মোট তিনটি দল নিয়ে খেলা হবে। এদিন কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে দাদাভাই টসে জিতে প্রথমে ব্যাট করে। নির্ধারিত ১৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২৫ রান করে। অঙ্কিতা মহন্ত ৪৭ বলে ৫৩, বিশাখা দাস ১৬ বলে ২৩ এবং পুনম সনি ১৮ বলে ২০ রান করেন। ব্যাট করতে নেমে সুকান্ত স্পোর্টিং ১৬ ওভারে ২ উইকেট হারিয়ে ১১৭ রান করে। ভালো ব্যাট করেন গীতানশী দাস (৪৮ বলে ৫৮) ও রত্না বর্মন (১১ বলে ২২)। ম্যাচের সেরা হয়েছেন বিজয়ী দলের অঙ্কিতা মহন্ত। আজ, শুক্রবার দাদাভাই স্পোর্টিং ক্লাব খেলবে বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাবের সঙ্গে।



