Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

শিয়ালদহ-জলপাইগুড়ি রোড, অনুমোদন মিললেও ঠিক হয়নি নয়া ট্রেন চালুর দিন

শিয়ালদহ-জলপাইগুড়ি রোড, অনুমোদন মিললেও ঠিক হয়নি নয়া ট্রেন চালুর দিন
  • ২ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: শিয়ালদহ থেকে জলপাইগুড়ি রোড পর্যন্ত নতুন ট্রেন নিয়ে রেলবোর্ডের অনুমোদন মিললেও, তা চালুর দিন ঠিক হয়নি। রেল সূত্রে খবর, সাপ্তাহিক ওই ট্রেনটি শুক্রবার রাত ১১টা ৪০ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে। জলপাইগুড়ি রোড স্টেশনে পৌঁছবে পরদিন অর্থাৎ শনিবার দুপুর ১২টা ১৫ মিনিটে। আবার ওইদিনই অর্থাৎ শনিবার রাত সাড়ে আটটায় জলপাইগুড়ি রোড স্টেশন থেকে ছেড়ে পরদিন সকাল ৮টা ১০ মিনিটে শিয়ালদহে পৌঁছবে। এই ট্রেন চালুর ব্যাপারে কৃতিত্ব দাবি করে শনিবার জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় বলেন, জলপাইগুড়ি থেকে এই প্রথম কোনও এক্সপ্রেস ট্রেন চালু হতে চলেছে। এখনও দিনক্ষণ ঠিক না হলেও শীঘ্রই ওই নয়া ট্রেন চালু হয়ে যাবে। পূর্ব রেলের অধীনে থাকছে নয়া ওই ট্রেনটি। তবে এখনও সেটির নাম ঠিক হয়নি। পূর্ব রেলের জনসংযোগ বিভাগের তরফে দীপ্তিময় দত্ত বলেন, সবেমাত্র ইন্টারনাল সার্কুলার হয়েছে। ওই ট্রেনের ব্যাপারে এখনই বিস্তারিত বলা সম্ভব নয়।  
Advertisement
রেল সূত্রে খবর, ১৯টি কোচ থাকছে ওই ট্রেনে। তবে সবগুলি এসি কোচ। বিষয়টি জানতে পেরে অবশ্য আপত্তি জানিয়েছেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়। প্রস্তাবিত ওই ট্রেন থেকে এসি কোচ কমিয়ে স্লিপার ও জেনারেল কামরা যুক্ত করার দাবি জানিয়ে পূর্ব রেলের জেনারেল ম্যানেজারের সঙ্গে এদিন ফোনে কথা বলেন তিনি। এ ব্যাপারে তাঁকে চিঠিও দেবেন বলে জানান। নয়া ট্রেনের এসি কোচ কমিয়ে যাতে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে তা যুক্ত করা হয়, সেব্যাপারে পূর্ব রেলের জিএমের কাছে দাবি রাখেন সাংসদ।  এদিকে, রেল সূত্রে খবর, ট্রেনটি ক্লিন করার মতো জলপাইগুড়ি রোড স্টেশনে এখনও পরিকাঠামো তৈরি হয়নি। ফলে শিয়ালদহ থেকে জলপাইগুড়ি রোডে আসার সময় এনজেপিতে ট্রেন ক্লিন করার কাজ হবে। ফলে সেখানে বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হবে যাত্রীদের। তাছাড়া এখনও জলপাইগুড়ি রোডে পিট লাইনের কাজ শেষ হয়নি।
Advertisement
সম্পর্কিত সংবাদ