Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

শাল কাঠ উদ্ধার

শনিবার ভোরে আলিপুরদুয়ার-২ ব্লকের শিবকাটা রাজ্যসড়কে একটি ছোট গাড়ি আটক করে বনকর্মীরা দুই লক্ষ টাকার শাল কাঠ উদ্ধার করল। এদিন বক্সা ব্যাঘ্র প্রকল্পের ইস্ট রাজাভাতখাওয়া রেঞ্জের বনকর্মীরা অভিযান চালান।

শাল কাঠ উদ্ধার
  • ২ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, আলিপুরদুয়ার: শনিবার ভোরে আলিপুরদুয়ার-২ ব্লকের শিবকাটা রাজ্যসড়কে একটি ছোট গাড়ি আটক করে বনকর্মীরা দুই লক্ষ টাকার শাল কাঠ উদ্ধার করল। এদিন বক্সা ব্যাঘ্র প্রকল্পের ইস্ট রাজাভাতখাওয়া রেঞ্জের বনকর্মীরা অভিযান চালান। তবে বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে চালক ও খালাসি গাড়িটি রাস্তায় ফেলে জঙ্গলের পথ ধরে পালিয়ে যায়। চোরাই কাঠ বোঝাই গাড়িটি শিবকাটা থেকে ৩১-সি জাতীয় সড়কের দিকে যাচ্ছিল। জাতীয় সড়কে ওঠার আগে শিবকাটায় গাড়িটিকে ধরে ফেলেন বনকর্মীরা। বক্সা ব্যাঘ্র প্রকল্পের পশ্চিম ডিভিশনের উপক্ষেত্র অধিকর্তা হরিকৃষ্ণান পিজে বলেন, দু’লক্ষ টাকার শাল কাঠ বাজেয়াপ্ত করা হয়েছে। গাড়ির চালক ও খালাসি পলাতক। গাড়ি মালিকের খোঁজ চলছে।    
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ