Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

শিক্ষক চিকিৎসকদের প্রথম  প্রশিক্ষণ কেন্দ্র মেডিক্যালে

শিক্ষক চিকিৎসকদের প্রথম  প্রশিক্ষণ কেন্দ্র মেডিক্যালে
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের শিক্ষক চিকিৎসকদের প্রথম প্রশিক্ষণ কেন্দ্র হবে কলকাতা মেডিক্যাল কলেজ। বতর্মানে স্বাস্থ্যভবনস্থিত ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ইনস্টিটিউট-এ স্বাস্থ্যদপ্তরের বিভিন্ন স্তরের কর্মী ও চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়া হয়। কিন্তু, এটির সঙ্গে কোনও মেডিক্যাল কলেজ যুক্ত না থাকায়, এখান থেকে শিক্ষক চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়া সম্ভব নয়, বা অন্যভাবে বললে, এখান থেকে যদি শিক্ষক চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়াও হয়, তাহলে তা অবৈধ বলেই গণ্য হবে। সেকারণে স্বাস্থ্যদপ্তর দীর্ঘদিন ধরে কোনও মেডিক্যাল কলেজে আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র খোলার কথা ভাবছিল। সম্প্রতি সিদ্ধান্ত হয়েছে, কলকাতা মেডিক্যাল কলেজে এই কেন্দ্র হবে। বর্তমানে মেডিক্যাল শিক্ষার শীর্ষ নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল মেডিক্যাল কমিশনের (এনএমসি) নিয়ম অনুযায়ী, শিক্ষক চিকিৎসকদের পদোন্নতির জন্য প্রশিক্ষণ অপরিহার্য। প্রশিক্ষণের ব্যবস্থা না থাকলে শুধু তা-ই আটকে যাবে, এমনই নয়, যে কোনও মেডিক্যাল কলেজের অনুমোদন পর্যন্ত বাতিল হতে পারে। এ বিষয়ে ইনস্টিটিউটের অধিকর্তা ডাঃ কৌস্তভ নায়েক বলেন, ‘কলকাতা মেডিক্যালে প্রশিক্ষণ কেন্দ্র করবার পরিকল্পনা নেওয়া হয়েছে। আমরা আশাবাদী।’ 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ