নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মালদহে ২০০৯ সালের নিয়োগ সংক্রান্ত নির্দেশ কার্যকর না করার কারণ ব্যাখ্যা করতে আদালতের নির্দেশ অনুযায়ী সশরীরে হাজিরা দিলেন মালদহ ডিপিএসসি-র চেয়ারম্যান বাসন্তী বর্মন এবং কমিশনার অব স্কুল এডুকেশন। দু’জনকেই ফের ভার্চুয়ালি হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজশেখর মান্থা। শুক্রবার বিচারপতি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, আদালতের নির্দেশ কার্যকর হয়েছে কি না, তা হলফনামা আকারে জমা দিতে হবে। এদিন কমিশনের তরফে আদালতে জানানো হয়, নির্দেশ মতো ৩১২ জনের প্যানেল প্রকাশিত হয়েছে। তাঁদের দ্রুত নিয়োগপত্র দেওয়া হবে।



