Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

মন্ত্রিসভা নিয়ে হাইকমান্ডের সঙ্গে বৈঠক শিবকুমার-সিদ্ধারামাইয়ার

ইস্তফা দিয়েছেন সিদ্ধারামাইয়া। কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন ডি কে শিবকুমার। কংগ্রেস সূত্রে খবর, বদলে যাবে কর্ণাটকে মন্ত্রিসভাও।

মন্ত্রিসভা নিয়ে হাইকমান্ডের সঙ্গে বৈঠক শিবকুমার-সিদ্ধারামাইয়ার
  • ২ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বেঙ্গালুরু: ইস্তফা দিয়েছেন সিদ্ধারামাইয়া। কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন ডি কে শিবকুমার। কংগ্রেস সূত্রে খবর, বদলে যাবে কর্ণাটকে মন্ত্রিসভাও। বেশ কয়েকজন নতুন মুখ যেমন মন্ত্রিত্ব পাবেন। তেমনই বাদ যাবে বর্তমান মন্ত্রিসভার বেশ কয়েকজন। আর এই নতুন মন্ত্রিসভা নিয়েই কংগ্রেসের অন্দরে টানাপোড়েন তুঙ্গে। নিজের অনুগত বিধায়কদের ক্যাবিনেটে রাখতে মরিয়া শিবকুমার, সিদ্ধারামাইয়া দু’জনেই। এই পরিস্থিতিতে সোমবার সোমবার নতুন মন্ত্রিসভা নিয়ে আলোচনা করতে দিল্লি উড়ে গেলেন তাঁরা। বৈঠক করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সহ হাইকমান্ডের সঙ্গে।  হাত শিবির সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেল ৪টে নাগাদ নতুন মন্ত্রিসভার সদস্যদের তালিকা রাজ্যপালের কাছে জমা দেবেন শিবকুমার। নতুন মুখ্যমন্ত্রীর সঙ্গে মন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন ১৫-২০ জন বিধায়ক। ফলে পুরানো মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্যের ভবিষ্যৎ এই মুহূর্তে চরম অনিশ্চয়তার মুখে। তালিকায় রয়েছেন জি পরমেশ্বর, এইচ কে পাতিল, কে এইচ মুনিয়াপ্পা, এমবি পাতিল, ঈশ্বর খান্ডরে, রামালিঙ্গা রেড্ডি, প্রিয়াঙ্ক খাড়্গের মতো নাম। মন্ত্রিসভায় থাকা একপ্রকার নিশ্চিত সিদ্ধারামাইয়া পুত্র যতীন্দ্রর। রবিবার শিবকুমারের সঙ্গে এক বৈঠকের পর তিনি বলেছেন, ‘আমি মন্ত্রিত্বের দাবিদার। হাইকমান্ড আশ্বাস দিয়েছেন, আমি মন্ত্রী হব। আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হাইকমান্ডই নেবে।’ পাশাপাশি এএস পোনান্না, সেলিম আহমেদ, ইউটি খাদের, এনএ হরিশ, বিকে হরিপ্রসাদ, টিবি জয়চন্দ্র, বাসবরাজ রায়ারেড্ডি ও পাট্টুরাঙ্গার মতো বেশ কয়েকজন বিধায়কও হতে পারেন মন্ত্রী। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ