Bartaman Logo
৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

নতুন বন্ধু খুঁজে দেয় শীতলকুচির আক্রারহাট ত্রয়োদশী বারুণী মেলা

শীতলকুচি ব্লকের ঐতিহ্যবাহী বারুণী মেলাগুলির মধ্যে অন্যতম আক্রারহাট ত্রয়োদশী বারুণী মেলা। বৃহস্পতিবার পুণ্যার্থীদের ভিড়ে সরগরম হয়ে উঠল একদিনের এই মেলা।

নতুন বন্ধু খুঁজে দেয় শীতলকুচির আক্রারহাট ত্রয়োদশী বারুণী মেলা
  • ২৮ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

টোটন বর্মন, শীতলকুচি: শীতলকুচি ব্লকের ঐতিহ্যবাহী বারুণী মেলাগুলির মধ্যে অন্যতম আক্রারহাট ত্রয়োদশী বারুণী মেলা। বৃহস্পতিবার পুণ্যার্থীদের ভিড়ে সরগরম হয়ে উঠল একদিনের এই মেলা। মেলা উদ্যোক্তারা জানিয়েছেন, কবে এই মেলা প্রথম শুরু হয়েছে তার সঠিক সময়কাল সকলেরই অজানা। তবে অনুমান প্রায় দু’শো বছরেরও বেশি সময় ধরে এই মেলা চলছে। 

Advertisement

এ বছর মেলা কমিটির সভাপতি প্রাণনাথ বর্মন, সম্পাদক আদিত্য অধিকারী ও কোষাধ্যক্ষ হরিপদ দাস। সকাল থেকে পুজো, গঙ্গা স্নান ও পিতৃতর্পণ করতে ঘাটে ভিড় করেন কয়েকশো পুণ্যার্থী। মেলায় এসে নতুন বন্ধু খুঁজে পায় রিনা বর্মন, সোমা বর্মন। পুরোহিতের মন্ত্র উচ্চারণের মাধ্যমে বন্ধুত্বের বন্ধনে জড়ায় দু’জনেই। তাদের পরিবার জানায়, বহু বছর ধরে এই দিনে বন্ধু করার রীতি রয়েছে। মেয়ে নতুন বন্ধু পাওয়ায় খুশি দুই পরিবার। 
মেলা কমিটির তরফে জানানো হয়েছে, আগে বুড়া ধরলা নদীতে গঙ্গা স্নান হলেও নদীর গতিপথ পরিবর্তন হওয়ায় বর্তমানে মন্দির সংলগ্ন পুকুরে স্নান ও পিতৃতর্পণ হয়। মেলা কমিটির সহ সম্পাদক অধর রায় বলেন, সকাল থেকেই মেলায় ঠাসা ভিড় ছিল। মেলায় বিভিন্ন খাবারের দোকানপাট বসেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে শতাধিক ভলান্টিয়ার ও পুলিস রয়েছে। পুণ্যার্থীদের জন্য পানীয় জল ও প্রসাদের ব্যবস্থা করা ছিল। আগামী দিনে সুষ্ঠভাবে মেলা পরিচালনা ও নতুন মন্দির নির্মাণে সকলের সহায়তার আবেদন জানিয়েছেন তিনি।  নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ