করোনা আক্রান্ত অভিনেত্রী শিল্পা শিরোদকর। সোমবার সোশ্যাল মিডিয়ায় এই খবর নিজেই জানিয়েছেন অভিনেত্রী। জানা গিয়েছে, সদ্য করোনা পরীক্ষা করিয়েছিলেন তিনি। সেখানে পজিটিভ আসে রিপোর্ট। নিজে সাবধানে থাকার পাশাপাশি অনুরাগীদেরও সাবধান থাকার অনুরোধ করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় শিল্পা লিখেছেন, ‘বন্ধুরা, আমি করোনা আক্রান্ত। সকলে খুব সাবধানে থাকুন। দয়া করে আবার মাস্ক পরুন।’ যদিও কী কী উপসর্গ রয়েছে শিল্পার, তা খোলসা করেননি নায়িকা। এই খবর প্রকাশ্যে আসতেই তাঁর আরোগ্য কামনা করেছেন অনুরাগীরা। নয়ের দশকে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছিলেন তিনি। সদ্য ‘বিগ বস’ সিজন ১৮-তে যোগ দিয়েছিলেন প্রতিযোগী হিসেবে।



