Bartaman Logo
১১ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

আদালতের দ্বারস্থ শিল্পা

আদালতের দ্বারস্থ হচ্ছেন অভিনেত্রী শিল্পা শেট্টি। স্বামী রাজ কুন্দ্রা ও তাঁর বিরুদ্ধে ৬০ কোটি টাকার প্রতারণার মামলা করেছেন এক ব্যবসায়ী। সেই মামলায় তাঁদের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি হয়েছে।

আদালতের দ্বারস্থ শিল্পা
  • ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• আদালতের দ্বারস্থ হচ্ছেন অভিনেত্রী শিল্পা শেট্টি। স্বামী রাজ কুন্দ্রা ও তাঁর বিরুদ্ধে ৬০ কোটি টাকার প্রতারণার মামলা করেছেন এক ব্যবসায়ী। সেই মামলায় তাঁদের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি হয়েছে। পাশাপাশি রাজকে প্রায় পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদও করেছে মুম্বইয়ের আর্থিক অপরাধ দমন শাখার তদন্তকারীরা। জানা গিয়েছিল, শিল্পা, বিপাশা বসু, নেহা ধুপিয়া সহ একাধিক ব্যক্তির অ্যাকাউন্টে ৬০ কোটি টাকার ভাগ পাঠানো হয়েছিল পারিশ্রমিক হিসেবে। ১০ বছর আগে নাকি ১৫ কোটি টাকা পেয়েছিল শিল্পা। এমনকী, তাঁর ব্যাঙ্কের নথিতেও সেই প্রমাণ মিলেছে বলে জল্পনা ছড়িয়েছিল। এবার এই ইস্যুতে মুখ খুললেন শিল্পা। তাঁর আইনজীবীর বক্তব্য, অভিনেত্রী ১০ বছর আগে ১৫ কোটি টাকার লেনদেন করেননি। ভুয়ো খবর ছড়িয়ে তাঁর সম্মানহানির চেষ্টাও করা হচ্ছে বলে দাবি। এই কারণে এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন শিল্পা।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ