Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

পরপর নির্বাচনে হার, দলের অন্দরেই ব্যাকফুটে, প্রধানমন্ত্রীর পদ ছাড়লেন শিগেরু ইশিবা

দলের অন্দরেই দেখা দিয়েছিল বিরোধ। ফলে ক্ষমতাসীন দলে থেকেও কার্যত পদত্যাগে বাধ্য হলেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা।

পরপর নির্বাচনে হার, দলের অন্দরেই ব্যাকফুটে, প্রধানমন্ত্রীর পদ ছাড়লেন শিগেরু ইশিবা
  • ৭ সেপ্টেম্বর, ২০২৫ ১৯:০৯
Prefer us on Google

৭ সেপ্টেম্বর, টোকিও: দলের অন্দরেই দেখা দিয়েছিল বিরোধ। ফলে ক্ষমতাসীন দলে থেকেও কার্যত পদত্যাগে বাধ্য হলেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা।

Advertisement

বর্তমানে জাপানে জোট ভাবে ক্ষমতায় রয়েছে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি ও কোমেইতো। গত বছরই প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন ইশিবা। কিন্তু তাঁর সময়কাল মোটেই সুখকর ছিল না। গত জুলাই মাসে অনুষ্ঠিত নির্বাচনে তার এলডিপি-নেতৃত্বাধীন জোটের ঐতিহাসিক পরাজয় এবং উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পরও পদত্যাগের পরিকল্পনার খবর অস্বীকার করেন ইশিবা। কিন্তু দলের অন্দরেই তার বিরুদ্ধে প্রশ্ন ওঠায় এবার বিভাজন রুখতে অবশেষে পদত্যাগে বাধ্য হলেন ইশিবা।

সূত্রের খবর, রবিবার ইশিবা যখন নিজের পদত্যাগের কথা ঘোষণা করলেন, তার ঠিক কয়েক ঘণ্টা আগে, প্রধানমন্ত্রীর সঙ্গে গোপন বৈঠক করেন দেশের কৃষিমন্ত্রী ও এক প্রাক্তন প্রধানমন্ত্রী। আর তারপরেই এই ঘোষণা। ফলে বিশেষজ্ঞমহল মনে করছে, মূলত  কৃষিমন্ত্রী ও  প্রাক্তন প্রধানমন্ত্রীর পরামর্শেই এই সিদ্ধান্ত নিলেন শিগেরু ইশিবা।

সম্পর্কিত সংবাদ