Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

শাহরুখের সৌজন্য

শাহরুখের সৌজন্য
  • ২১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
একজন শিল্পীর কদর করতে জানেন আর এক প্রকৃত শিল্পীই। আসলে গুণের কদর করতে জানতে হয়। ঠিক যেমন শাহরুখ খান। অতীতে বারবার সৌজন্যের পরিচয় দিয়েছেন বলিউড বাদশা। এবারও তার ব্যতিক্রম হল না। তাঁর শহরে অনুষ্ঠান করতে এসেছিলেন ‘কোল্ডপ্লে’র শিল্পী ক্রিস মার্টিন। মঞ্চ থেকে ক্রিস বার্তা দেন, ‘শাহরুখ খান ফরএভার’। সেই সৌজন্য ফিরিয়ে দিলেন শাহরুখও। সোশ্যাল মিডিয়ায় ‘কোল্ডপ্লে’র পারফরম্যান্সের ভিডিও শেয়ার করেছেন নায়ক। ক্রিসকে ‘ভাই’ সম্বোধন করে তিনি লিখেছেন, ‘তোমার জন্য নিজেকে স্পেশাল মনে হচ্ছে। তোমার এবং তোমার টিমের সদস্যদের জন্য অনেক ভালোবাসা, আলিঙ্গন। ভারত তোমাকে ভালোবাসে।’ মুম্বইয়ে ‘কোল্ডপ্লে’র তিনদিনের অনুষ্ঠানের জন্য দীর্ঘ প্রতীক্ষা ছিল অনুরাগীদের। অনুষ্ঠান সব দিক থেকে এনজয় করেছেন দর্শক।
Advertisement
সম্পর্কিত সংবাদ