Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

শাহরুখের প্রতিজ্ঞা

শাহরুখের প্রতিজ্ঞা
  • ৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। যে কোনও সিনেমার শুরুতে এই সতর্কবার্তা দেখেন আপনি। এই সতর্কবাণী বাস্তবজীবনে প্রয়োগ করতে শুরু করেছেন শাহরুখ খান। সদ্য অনুরাগীদের সঙ্গে সাক্ষাৎ মুহূর্তে এমনই ঘোষণা করেছেন তিনি। জানিয়েছেন, তিনি সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছেন। গত শনিবার, ২ নভেম্বর ছিল তাঁর ৫৯তম জন্মদিন। বিশেষ দিনে মন্নতের বাইরে মধ্যরাতে অনুরাগীদের সঙ্গে দেখা করেন তিনি। যদিও এবার তা হয়নি। বরং বান্দ্রার বালগন্ধর্ব রং মন্দিরে সাদামাটা পোশাকে অনুরাগীদের সঙ্গে একান্তে সময় কাটালেন তিনি। সেখানেই শাহরুখ ঘোষণা করলেন, সিগারেট ছেড়ে দেওয়ার কথা। বললেন, ‘প্রথমে ভেবেছিলাম ধূমপান ছেড়ে দিলে হয়তো শ্বাস নিতে কষ্ট হবে। কিন্তু তেমন কোনও সমস্যা হচ্ছে না। তবে হ্যাঁ, হঠাৎ করে এত বড় বদল আসায় একটু অসুবিধা হচ্ছে। আশা করি, সেই সমস্যা তাড়াতাড়ি কেটে যাবে।’ এক সাক্ষাৎকারে কিং খান জানিয়েছিলেন, দিনে ১০০-এর বেশি সিগারেট খান তিনি। তবে এদিনের ঘোষণায় খুশি বাদশা অনুরাগীরা। শনিবার মন্নতের বাইরে পুলিসে ছয়লাপ হয়েছিল। তাঁদের ধন্যবাদ জানানো হয়েছে শাহরুখের টিমের তরফে।
Advertisement
সম্পর্কিত সংবাদ