Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

শাহরুখের পরিচালক বদল

শাহরুখের পরিচালক বদল
  • ২৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
২০২৩ সালে বক্স অফিসে একপ্রকার রাজত্ব করেছেন শাহরুখ খান। সে বছর তাঁর অভিনীত তিনটি ছবি মুক্তি পায় বড়পর্দায়। বক্স অফিস সাফল্যের পাশাপাশি দর্শকের প্রশংসাও পেয়েছিল তিনটি সিনেমা। শাহরুখের পাঁচ বছরের বিরতির পর এই বিজয়রথ শুরু হয় ‘পাঠান’ ছবির হাত ধরে। সে ছবির পরিচালক ছিলেন সিদ্ধার্থ আনন্দ। ফের সিদ্ধার্থের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন ‘বাদশা’। সৌজন্যে তাঁর পরবর্তী ছবি ‘কিং’। প্রথমে ছবিটি সুজয় ঘোষের পরিচালনা করার কথা ছিল। কিন্তু সেই সিদ্ধান্তে বড় বদল এসেছে। শোনা যাচ্ছে, সুজয়ের পরিবর্তে ছবিটি পরিচালনা করবেন সিদ্ধার্থ। গত ছ’মাস ধরে এই ছবির প্রস্তুতি চলছে। বিশ্বজুড়ে বিভিন্ন লোকেশনে আগামী মার্চ থেকে শুরু হবে শ্যুটিং। শাহরুখ ছাড়াও থাকবেন তাঁর কন্যা সুহানা ও অভিষেক বচ্চন। কেন সুজয় পরিচালক পদ থেকে সরলেন, তা স্পষ্ট নয়। সিদ্ধার্থ, সুরেশ নায়ার ও সাগর পান্ডের সঙ্গে সুজয় ছবিটি লিখেছেন। সংলাপ লিখছেন আব্বাস তাইরেওয়ালা।
Advertisement
সম্পর্কিত সংবাদ