Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

শাহরুখের নিয়মভঙ্গ

শাহরুখের নিয়মভঙ্গ
  • ৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
জন্মদিনে নিয়ম ভাঙলেন শাহরুখ খান! এই অভিযোগ তাঁর অনুরাগীদের। কেন? কী এমন করলেন তিনি? প্রতি বছর ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ২ নভেম্বর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মন্নতের বাইরে শুরু হয় উৎসবের রেশ। শাহরুখকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে মন্নত চত্বরে পৌঁছন অনুরাগীরা। কিং খান তাঁর সিগনেচার পোজে অনুরাগীদের উদ্দেশ্যে হাত নাড়লে পূরণ হয় সকলের স্বপ্ন। শনিবারও মন্নতের বাইরে উৎসাহীদের কোনও কমতি ছিল না। তবে শাহরুখ আসেননি। শোনা যাচ্ছে, ১২টা বাজার আগেই রানি মুখোপাধ্যায় ও আদিত্য চোপড়ার দীপাবলির পার্টিতে চলে গিয়েছিলেন শাহরুখ। সে কারণেই এদিন অনুরাগীদের সঙ্গে দেখা করতে পারেননি তিনি। কোনও কোনও মহলের জল্পনা, বাবা সিদ্দিকি হত্যা ও সলমন খানের একের পর এক হুমকির মুখে পড়া নিয়ে উদ্বেগে রয়েছেন তিনি। এ জন্যই নিরাপত্তার কারণে এদিন মন্নতের ছাদে উঠে অনুরাগীদের সঙ্গে দেখা করেননি শাহরুখ। তবে সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছে শুভেচ্ছাবার্তায়। দেশ-বিদেশের বহু অনুরাগী শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন নায়ককে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ