Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

শহরে টি-২০ ম্যাচ চলাকালীন গ্রেপ্তার দুই বেটিং কারবারি

শহরে টি-২০ ম্যাচ চলাকালীন গ্রেপ্তার দুই বেটিং কারবারি
  • ২৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইডেনে ভারত বনাম ইংল্যান্ড টি-২০ খেলা চলাকালীন শহরে ধৃত দুই বেটিং কারবারি। এদিন রাতে গোপন সূত্রে খবর পেয়ে পোস্তা থানা এলাকায় তল্লাশি অভিযান চালান লালবাজারের গুণ্ডা দমন শাখার গোয়েন্দারা। সেখানেই পুনম বর্মা ও রমেশ কুমার বর্মা নামে দু’জনকে গ্রেপ্তার করেন গোয়েন্দারা। পুলিস সূত্রে খবর, পোস্তার একটি দোকানের আড়ালে লেকটাউন ও দমদম নিবাসী ওই দু’জন ক্রিকেট বেটিং চক্র চালাচ্ছিল। ‘স্কাই এক্সচেঞ্জ’ নামের একটি অ্যাপ ব্যবহার করে এই কারবার চলছিল বলে জানতে পেরেছে লালবাজার। ধৃত দুই ব্যক্তির কাছ থেকে দু’টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। সেখানে একাধিক বেটিং চক্রের আইডি পাওয়া গিয়েছে। এছাড়া একটি টিভি ও ৩০ হাজার টাকা নগদও বাজেয়াপ্ত করেছেন গোয়েন্দারা। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ