নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতায় এসে শিল্পমহলের সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আগামী ২৫ ফেব্রুয়ারি শহরের একটি পাঁচতারা হোটেলে সন্ধ্যায় একযোগে ১৭টি শিল্প সংগঠন ও বণিকসভার সঙ্গে বৈঠক করবেন তিনি। বাজেটে ঘোষিত প্রকল্পগুলির পাশাপাশি আয়কর বিল নিয়ে আলোচনা করার কথা তাঁর। তার আগে সরকারি অনুষ্ঠানের পাশাপাশি একটি বণিকসভার বৈঠকেও যোগ দেবেন তিনি। পরদিনও অপর একটি বণিকসভার সঙ্গে বৈঠক রয়েছে তাঁর। কেন্দ্রীয় সরকার যে ইন্টার্নশিপ প্রকল্প চালু করেছে তারও প্রচার করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।



