Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

শহরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, বাচ্চাকে স্কুলে দিতে গিয়ে মৃত্যু মায়ের, জখম বাবা

শহরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, বাচ্চাকে স্কুলে দিতে গিয়ে মৃত্যু মায়ের, জখম বাবা
  • ২১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের মর্মান্তিক পথ দুর্ঘটনার সাক্ষী শহর কলকাতা। সাতসকালে বাচ্চাকে স্কুলে দিতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল মায়ের। গুরুতর জখম হয়েছেন শিশুটির বাবাও। আজ, মঙ্গলবার সকাল পৌনে সাতটা নাগাদ ঘটনাটি ঘটেছে যাদবপুরের ৮বি বাস স্ট্যান্ডের কাছে।
Advertisement
জানা গিয়েছে, এদিন সকালে স্বামীর স্কুটিতে চেপে তিন বছরের মেয়েকে স্কুলে দিতে যাচ্ছিলেন ওই মহিলা।  ৮বি বাস স্ট্যান্ডের কাছে এসে তাঁরা দুর্ঘটনার কবলে পড়েন। তাঁদের স্কুটিটিতে ধাক্কা মারে এস৩১-এর একটি বাস। যার জেরে, স্কুটি থেকে পড়ে যান তিনজনই। মহিলাকে পিষে দেয় ঘাতক বাসটি।
স্থানীয় সূত্রে খবর, দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার। পাশাপাশি, গুরুতর আহত হন শিশুটির বাবা। তবে মেয়েটি সামান্য আঘাত পেলেও সুরক্ষিত রয়েছে। ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিস সূত্রে খবর, আহত ব্যক্তিকে বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও, আপাতত শিশুটিকে যাদবপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ