Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

শহরে বাড়ছে তাপমাত্রা, মার্চের গোড়াতেই তীব্র গরমের পূর্বাভাস

শহরে বাড়ছে তাপমাত্রা, মার্চের গোড়াতেই তীব্র গরমের পূর্বাভাস
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিদায় নিয়েছে শীত। শহরে ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মার্চের গোড়াতেই রাজ্যে অনেকটাই বাড়বে তাপমাত্রা। একধাক্কায় ৩-৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে রাজ্যে। বিশেষ করে তীব্র গরম পড়তে পারে দক্ষিণবঙ্গে।  আজ, বুধবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি বেশি। গতকাল, মঙ্গলবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৭ ডিগ্রি কম। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আজ, বুধবার শহরের আকাশ থাকবে পরিষ্কার। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। আপাতত কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ