Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

শাহিদের কান্না

শাহিদের কান্না
  • ৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
পুরুষরা নাকি কাঁদে না? সমাজ প্রচলিত এহেন ধারণা থাকলেও, আদতে তার ভিত্তি আছে কি? শাহিদ কাপুরের কথাই বলা যেতে পারে। একসময় প্রেম ভেঙে যাওয়ায় নাকি কেঁদে ফেলেছিলেন নায়ক। তা আবার প্রকাশ্যে শেয়ার করতেও কোনও কুণ্ঠা নেই তাঁর। সদ্য এক সাক্ষাৎকারে শাহিদ বলেন, ‘সম্পর্ক ভেঙে যাওয়ার পর সত্যিই আমি কেঁদে ফেলেছিলাম। মনে হয়েছিল, নিজেকে ধ্বংস করে ফেলি।’ পুরুষদের উপর চাপিয়ে দেওয়া সমাজের নানা ধারণা যে অমূলক, তাও স্বীকার করেছেন নায়ক। তাঁর কথায়, ‘প্রত্যাশার কারণে অনেক সময় চাপ তৈরি হয়। সব কিছু নিয়ে বা সকলকে নিয়ে তো আমি সব সময় চিন্তা করতে পারব না। আমাকে রক্ষা করবে, এমন মানুষেরও প্রয়োজন আছে।’  
Advertisement
সম্পর্কিত সংবাদ