Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

শীঘ্রই ভারত সফরে আসছেন পুতিন

খুব শীঘ্রই ভারত সফরে আসতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জোর কদমে চলছে প্রস্তুতি। মঙ্গলবার একটি প্রতিবেদনে এমনটাই জানিয়েছে রুশ সংবাদমাধ্যম স্পুটনিক। তবে সফরের সময়সূচি নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি মস্কো।

শীঘ্রই ভারত সফরে আসছেন পুতিন
  • ২০ নভেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
মস্কো: খুব শীঘ্রই ভারত সফরে আসতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জোর কদমে চলছে প্রস্তুতি। মঙ্গলবার একটি প্রতিবেদনে এমনটাই জানিয়েছে রুশ সংবাদমাধ্যম স্পুটনিক। তবে সফরের সময়সূচি নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি মস্কো। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কভ জানান, কয়েকদিনের মধ্যেই দিনক্ষণ ঘোষণা করা হবে। সব কিছু ঠিকাঠাক থাকলে রুশ-ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটাই হবে পুতিনের প্রথম ভারত সফর। ২০২১ সালের ডিসেম্বরে শেষবার ভারতে এসেছিলেন তিনি। পুতিনের আসন্ন সফর নিয়ে এখন পর্যন্ত কোনও ঘোষণা করেনি নয়াদিল্লি। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। এদিকে গাজা, প্যালেস্তাইনের পাশাপাশি ইরান ও লেবাননের সঙ্গে সংঘাতে জড়িয়েছে ইজরায়েল। ওয়াকিবহাল মহলের মতে, এই আবহে পুতিনের সম্ভাব্য ভারত সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ।  
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ