Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

শ্বেতা ও রুবেলের আশীর্বাদ

শ্বেতা ও রুবেলের আশীর্বাদ
  • ১৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
প্রেমের সম্পর্ক কোনওদিন গোপন করেননি টেলিভিশনের দুই অভিনেতা শ্বেতা ভট্টাচার্য এবং রুবেল দাস। আগামী বছরের শুরুতেই সাতপাকে বাঁধা পড়বেন তাঁরা। সদ্য আশীর্বাদ পর্ব দিয়ে শুরু হল বিয়ের অনুষ্ঠান। গত রবিবার দুই পরিবারের উপস্থিতিতে আশীর্বাদ হল শ্বেতা ও রুবেলের। যা তাঁদের ভাষায় ‘নতুন জীবনের প্রথম পদক্ষেপ’। শ্বেতা আপাতত ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিক নিয়ে ব্যস্ত। অন্যদিকে রুবেল ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে অভিনয় করছেন। কাজের পাশাপাশি দুই পরিবারেই এখন বিয়ের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ