Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬

শবাসনে প্রতিবাদ

শবাসনে প্রতিবাদ
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
বিষাক্ত বর্জ্য জমিতে ফেলা যাবে না। এই দাবিতে অভিনব প্রতিবাদ। মধ্যপ্রদেশের ধর জেলায় শবাসন করলেন ১২ জন প্রতিবাদী। ভোপাল গ্যাস দুর্ঘটনায় পরিত্যক্ত ইউনিয়ন কার্বাইড কারখানার ৩৩৭ মেট্রিক টন বর্জ্য পিতমপুর শিল্পাঞ্চলের মাটিতে পুঁতে ফেলার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এর বিরুদ্ধেই রুখে দাঁড়িয়েছে পিতমপুরা বাঁচাও সমিতি তথা যোগাসন বিশেষজ্ঞ প্রদীপ দুবে ও তাঁর অনুগামীরা। দুবে বলেন, দীর্ঘদিন ধরেই আমি যোগাসনের 
Advertisement
সঙ্গে যুক্ত। আমি মনে করি, প্রতিবাদের জন্য শবাসনই সবচেয়ে সঠিক রাস্তা। এদিন ধর বাসস্ট্যান্ডে দুবে সহ ১২ জন শবাসন করেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ