Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

শ্বশুরবাড়িতে ঢুকতে না পেরে ছেলেকে নিয়ে দিনভর হত্যে বধূর

শ্বশুরবাড়িতে ঢুকতে না পেরে নাবালক ছেলেকে নিয়ে দিনভর উঠোনে হত্যে দিয়ে বসে রইলেন বধূ। জলপাইগুড়ি শহরের তিন নম্বর ওয়ার্ডের সেনপাড়ার এ ঘটনায় আলোড়ন ছড়িয়েছে। বধূর দাবি, ভাত রান্না করতে দেরি হয়ে যাওয়ায় অশান্তি বাঁধিয়ে দশমাস আগে তাঁকে শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়া হয়

শ্বশুরবাড়িতে ঢুকতে না পেরে ছেলেকে নিয়ে দিনভর হত্যে বধূর
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: শ্বশুরবাড়িতে ঢুকতে না পেরে নাবালক ছেলেকে নিয়ে দিনভর উঠোনে হত্যে দিয়ে বসে রইলেন বধূ। জলপাইগুড়ি শহরের তিন নম্বর ওয়ার্ডের সেনপাড়ার এ ঘটনায় আলোড়ন ছড়িয়েছে। বধূর দাবি, ভাত রান্না করতে দেরি হয়ে যাওয়ায় অশান্তি বাঁধিয়ে দশমাস আগে তাঁকে শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়া হয়। এরপর ছেলেকে নিয়ে এলাকায় ঘরভাড়া করেছিলেন এতদিন। রবিবার ছেলেকে নিয়ে ফের শ্বশুরবাড়িতে ফেরার চেষ্টা করলে বাধা দেওয়া হয় তাঁকে। ফলে দুপুর থেকে শ্বশুরবাড়ির উঠোনেই বসে ছিলেন তিনি। রাত পর্যন্ত খবর, ঘটনার মীমাংসা হয়নি।   এদিকে, ওই বধূর স্বামীর পাল্টা অভিযোগ, স্ত্রী নিজেই অশান্তি করে ছেলেকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যায়। এর আগে মেরে আমার হাত কেটে দিয়েছে। পুলিসকে সেসময় বিষয়টি জানানো হয়েছিল। এরপর স্ত্রী বলে, ডিভোর্স দিয়ে দেবে। এরজন্য ২০ লক্ষ টাকা দিতে হবে। তাতেও রাজি হই আমি। কিন্তু এদিন এসে আমার বাড়িতে উঠতে চায়। বলে, ডিভোর্স দেব না। বারবার এভাবে চলতে পারে না। আমি বলেছি, যা হবে আইনিভাবে হবে। সেকারণে স্ত্রীকে ঘরে ঢুকতে দিইনি।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ