Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

শিবরাত্রিতে কুম্ভের ভিড় নিয়ন্ত্রণ নিয়ে বিশেষ ব্যবস্থা রেলের

শিবরাত্রিতে কুম্ভের ভিড় নিয়ন্ত্রণ নিয়ে বিশেষ ব্যবস্থা রেলের
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সমাপ্তি সপ্তাহে প্রবেশ করতে চলেছে পূর্ণকুম্ভ মেলা। মহাশিবরাত্রির পবিত্র দিনে অর্থাৎ ২৬ ফেব্রুয়ারি শেষ এই শাহি স্নান পর্ব। গত অমাবস্যায় নিউদিল্লি স্টেশনে মাত্রাতিরিক্ত ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনা থেকে শিক্ষা নিয়েছে রেল। মেলার অন্তিম পর্যায়ে বাড়তি জনসমাগমের সম্ভাবনা রয়েছে। সেই সূত্রে ট্রেন যাত্রীদের সুরক্ষায় বিশেষ পদক্ষেপ নিল রেল মন্ত্রক। নর্থ-সেন্ট্রাল রেল, নর্দান রেল, নর্থ ইস্টার্ন রেল এবং ইস্ট সেন্ট্রাল রেলওয়ে অধীনে থাকা বিভিন্ন স্টেশনে যাত্রীদের অস্থায়ী থাকার ব্যবস্থা করেছে। ট্রেন ধরার হুড়োহুড়ি এড়াতে প্ল্যাটফর্মের বাইরে সংশ্লিষ্ট জোনগুলিতে অস্থায়ী ছাউনি তৈরি করা হয়েছে। সুনির্দিষ্ট ট্রেন যাত্রার ঠিক আগের মুহূর্তে বৈধ টিকিট যাত্রীদের প্ল্যাটফর্মে প্রবেশের অনুমতি দেবে আরপিএফ। যাত্রী নিরাপত্তাকে সুনিশ্চিত করতে এই সিদ্ধান্ত নিয়েছে রেল বোর্ড। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ