শতাব্দী কন্যার অভিনয়ে ডেবিউ
  • ২৭ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• অভিনয়ে ডেবিউ করতে চলেছে অভিনেত্রী সাংসদ-শতাব্দী রায়ের কন্যা শামিয়ানা। পরিচালক অতনু রায়ের আসন্ন ছবি ‘ফাতামা’য় অভিনয় করছে অষ্টম শ্রেণির ছাত্রী। ভারতের প্রথম মহিলা পরিচালক ফাতামা বেগমকে নিয়ে এই গল্প বুনেছেন পরিচালক। মুখ্য চরিত্রে ঋতুপর্ণা সেনগুপ্ত। ফাতামার মেজোকন্যা জুবেদা। পরবর্তীতে অভিনেত্রী হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিলেন জুবেদা। ভারতের প্রথম সবাক ছবি ‘আলম আরা’তে কাজ করেছিলেন তিনি। সেই চরিত্রেই দেখা যাবে শতাব্দী ও মৃগাঙ্ক বন্দ্যোপাধ্যায়ের মেয়ে জুমিকে। বড়োবেলার জুবেদা হিসাবে থাকবেন আনন্দরূপা চক্রবর্তী। অরোরা ফিল্ম কর্পোরেশনের তরফে অঞ্জন বোস প্রযোজিত এই ছবি তৈরি হচ্ছে ‘বুলবুল-ই-পাকিস্তান’-এর শতবর্ষ উপলক্ষ্যে। ১৯৮৬ সালে তপন সিনহার ‘আতঙ্ক’ ছবির হাত ধরে ডেবিউ করেছিলেন শতাব্দী। ৪০ বছর পর মেয়ের আত্মপ্রকাশ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শামিয়ানার অভিনয়ের ইচ্ছা ছিল ছোটো থেকেই। শতাব্দী রায়ের মেয়ে হিসাবে নয়, নিজের যোগ্যতায় ইন্ডাস্ট্রিতে কাজ করুক ও।’ 

Advertisement