রেজিস্ট্রি সারলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী, হল আংটি বদল
  • ২৭ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• বাগদান সারলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। সূত্রের খবর, বৃহস্পতিবার সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে সম্পন্ন হল তাঁর। হয় আশীর্বাদ ও আংটি বদল। দুই পরিবারের সদস্য, আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে অনুষ্ঠান সম্পন্ন হয়। সূত্র মারফত জানা গিয়েছে, এদিন সাদা ও সোনালি কম্বিনেশনের শাড়ি পরেছিলেন মিমি। সিদ্ধার্থর পাজামা পাঞ্জাবিও ছিল অফহোয়াইট। অতিথিদের জন্য ছিল বাঙালি মেনু। মেরিন ইঞ্জিনিয়ার অফিসার সিদ্ধার্থর সঙ্গে এক বন্ধুর মাধ্যমে আলাপ মিমির। সেখান থেকেই প্রেমের সূত্রপাত। আগামী ৫ ডিসেম্বর কালিম্পংয়ে বসবে বিয়ের আসর। ১২ ডিসেম্বর হবে রিসেপশন। যদিও বিয়ে নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি নায়িকা। তিনি জানিয়েছেন, সময় এলে সব জানাবেন।

Advertisement