• ভারতে দেখানো যাবে না পাক সিরিজ ‘জো বাচায়ে হ্যায় সঙ্গ সমিট লো’। নেটফ্লিক্সকে এই মর্মে বার্তা দিল কেন্দ্রীয় সরকার। আগামী ৪ ডিসেম্বর থেকে ওটিটিতে মুক্তি পেতে চলেছে এই কনটেন্ট। ঘোষণার পর থেকেই সিরিজ ঘিরে বিতর্ক তুঙ্গে। সেই আগুনে ঘি ঢেলেছে অভিনেতা হামজা আব্বাসির একটি ছবি। ২৬/১১ হামলার মূলচক্রী হাফিজ সঈদের সঙ্গে ভাইরাল ছবিতে দেখা গিয়েছে হামজাকে। তারপর থেকেই সিরিজ বয়কট দাবি উঠেছে।
Advertisement



