Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

শেয়ারে পতন অব্যাহত, আরও তলানিতে টাকা

ক্রমেই জটিল হচ্ছে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি। সংঘর্ষ বিরতি নিয়ে আমেরিকা-ইরান টানাপোড়েনের জেরে বাড়ছে আশঙ্কা।

শেয়ারে পতন অব্যাহত, আরও তলানিতে টাকা
  • ১৩ মে, ২০২৬ ০৯:১৬
Prefer us on Google

মুম্বই: ক্রমেই জটিল হচ্ছে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি। সংঘর্ষ বিরতি নিয়ে আমেরিকা-ইরান টানাপোড়েনের জেরে বাড়ছে আশঙ্কা। তার জেরে মঙ্গলবার আরও চড়ল অপরিশোধিত তেলের দাম। এদিন বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ২.৭৫ শতাংশ বেড়ে হয়েছে ১০৭.১ ডলার প্রতি ব্যারেল। তেলের দাম বৃদ্ধির প্রভাব সরাসরি এসে পড়েছে ভারতীয় অর্থনীতিতেও। টানা চারদিন নিম্নমুখী শেয়ার দর। রোখা যাচ্ছে না টাকার দরে পতনও। ডলারের নিরিখে ভারতীয় মুদ্রার বিনিময় মূল্য আরও কমে গেল। মঙ্গলবার তা সা঩ড়ে ৯৫ টাকার গণ্ডিও ছাপিয়ে গেল। 

Advertisement

সোমবার সাম্প্রতিক সময়ে সর্বনিম্ন ছিল টাকার দর। এদিন ভারতীয় মুদ্রার বিনিময় মূল্য আরও ৪০ পয়সা নেমে দাঁড়াল ৯৫ টাকা ৬৮ পয়সা (প্রভিশনাল)। দিনের শুরুতে টাকার বিনিময় মূল্য ছিল ৯৫ টাকা ৫৭ পয়সা। এক সময়ে তা নামতে নামতে ৯৫ টাকা ৭৪ পয়সাতেও পৌঁছে গিয়েছিল। অন্যদিকে টানা চারদিন অব্যাহত শেয়ার বাজারের পতন। মঙ্গলবার বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স পড়ল ১৪৫৬.০৪ পয়েন্ট বা ১.৯২ শতাংশ। অন্যদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি পড়েছে ৪৩৬.৩০ শতাংশ। যা শতাংশের হিসেবে ১.৮৩ শতাংশ।
অন্যদিকে, এপ্রিল মাসে ফের বাড়ল খুচরো মুদ্রাস্ফীতি। আগের মাসের ৩.৪০ শতাংশ থেকে সামান্য বেড়ে পৌঁছালো ৩.৪৮ শতাংশে। মূলত খাদ্যপণ্যের দাম বাড়ার কারণেই মুদ্রাস্ফীতি মাথা তুলেছে। কনজিউমার প্রাইস ইনডেক্স (সিপিআই) অনুযায়ী , মার্চ মাসে খাদ্যপণ্যে দাম বৃদ্ধির হার ছিল ৩.৮৭ শতাংশ। এপ্রিলে তা দাঁড়িয়েছে ৪.২ শতাংশে।

Advertisement
সম্পর্কিত সংবাদ