• ‘স্টুডেন্টস অব দ্য ইয়ার’ তৈরি করছেন করণ জোহর। তবে এবার আর বড়োপর্দায় নয়। ওটিটিতে। মুখ্য চরিত্রে শানায়া কাপুর। শোনা যাচ্ছে, এই গল্পে দ্বৈত চরিত্রে দেখা যাবে শানায়কে। সূত্রের খবর, সিরিজের গল্পটি জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ক্লাস’ ও ‘ইউফোরিয়া’ থেকে অনুপ্রাণিত। সিরিজটি তৈরি হচ্ছে নতুন প্রজন্মের কথা মাথায় রেখে। তাদের প্রেম, ভালোবাসা, বিচ্ছেদ... এসব প্রসঙ্গ উঠে আসবে সিরিজে। বর্তমানে সিরিজের চিত্রনাট্যের কাজ শেষ। শ্যুটিংও নাকি শুরু হয়ে গিয়েছে। সবকিছু ঠিক থাকলে চলতি বছর মুক্তি পেতে পারে এই সিরিজটি। তবে সিরিজের নাম এখনও চূড়ান্ত হয়নি।



