Bartaman Logo
৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

দ্বৈত চরিত্রে শানায়া?

দ্বৈত চরিত্রে কাজ করতে চলেছেন অভিনেত্রী শানায়া কাপুর? ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ৩’তে মুখ্য চরিত্রে দেখা যাবে তাঁকে। শোনা যাচ্ছে, এখানেই মুখ্য চরিত্রে কাজ করবেন অভিনেতা সঞ্জয় কাপুরের কন্যা।

দ্বৈত চরিত্রে শানায়া?
  • ৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:০৯
Prefer us on Google

দ্বৈত চরিত্রে কাজ করতে চলেছেন অভিনেত্রী শানায়া কাপুর? ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ৩’তে মুখ্য চরিত্রে দেখা যাবে তাঁকে। শোনা যাচ্ছে, এখানেই মুখ্য চরিত্রে কাজ করবেন অভিনেতা সঞ্জয় কাপুরের কন্যা। ইতিমধ্যে শ্যুটিংও শুরু করেছেন তিনি। ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ফ্র্যাঞ্চাইজিতে আগে দু’টি ছবি তৈরি হয়েছিল। তবে এবার আর সিনেমা তৈরি করছেন না নির্মাতারা। বরং সিরিজ বানানোর পরিকল্পনা করা হয়েছে। ‘আখোঁ কি গুস্তাখিয়া’ ছবির হাত ধরে বলিউডে পা রেখেছেন শানায়া। তবে সে ছবি বক্স অফিসে তেমন ভালো ফল করতে পারেনি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ