Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / রাজ্য

সামসির নার্সিংহোমের লাইসেন্স বাতিল, পাঁচ লক্ষ টাকা জরিমানা

গাজোল, সুজাপুর ও কালিয়াচকের পর সামসির একটি নার্সিংহোমের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল মালদহ জেলা প্রশাসন।

সামসির নার্সিংহোমের লাইসেন্স বাতিল, পাঁচ লক্ষ টাকা জরিমানা
  • ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মালদহ: গাজোল, সুজাপুর ও কালিয়াচকের পর সামসির একটি নার্সিংহোমের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল মালদহ জেলা প্রশাসন। ওই নার্সিংহোমের ক্লিনিকাল এস্টাবলিশমেন্ট লাইসেন্স বাতিল করার জন্য মুখ্য স্বাস্থ্য আধিকারিককে নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। পাশাপাশি, পাঁচ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

Advertisement

জানা গিয়েছে, একাধিক অভিযোগের ভিত্তিতে গত ২ সেপ্টেম্বর মালদহ জেলা প্রশাসনের তরফে ওই নার্সিংহোমে অভিযান চালানো হয়। স্বাস্থ্য দপ্তর এবং জেলা প্রশাসনের আধিকারিকদের বৈধ লাইসেন্স দেখাতে পারেনি নার্সিংহোম কর্তৃপক্ষ। এছাড়াও যে চিকিৎসককে সেখানে স্ত্রী রোগসহ একাধিক রোগের বিশেষজ্ঞ বলে চালানো হচ্ছিল, তাঁরও কোনও চিকিৎসক লাইসেন্স নেই। বহুতলের একাধিক জায়গায় রোগীদের আসা যাওয়ার পর্যাপ্ত রাস্তা দেখা যায়নি। বৈদ্যুতিক সংযোগ যেখান দিয়ে নেওয়া হয়েছিল, সেখানে  জল দাঁড়িয়ে ছিল। এরপরেই সোমবার জেলা প্রশাসন সামসির ওই নার্সিংহোমের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে।
অতিরিক্ত জেলাশাসক শেখ আনসার আহমেদ বলেন, ওই নার্সিংহোমের বিরুদ্ধে অবৈধভাবে চিকিৎসা পরিষেবা দেওয়ার অভিযোগ পেয়েছিলাম। অভিযান চালানোর পর বিষয়টির সত্যতা উঠে এসেছে। নার্সিংহোমের ক্লিনিকাল এস্টাবলিশমেন্ট লাইসেন্স বাতিল করার পাশাপাশি পাঁচ লক্ষ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ