Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

কামদুনি মামলার ফাইল খোলার ইঙ্গিত শমীকের

আর জি করের পর এবার কামদুনি গণধর্ষণ মামলার ফাইলও খুলতে চলেছে? তেমনই ইঙ্গিত দিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য।

কামদুনি মামলার ফাইল খোলার ইঙ্গিত শমীকের
  • ২৬ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি করের পর এবার কামদুনি গণধর্ষণ মামলার ফাইলও খুলতে চলেছে? তেমনই ইঙ্গিত দিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। সোমবার কামদুনি ধর্ষণকাণ্ডে নির্যাতিতার পরিবার এবং কামদুনি আন্দোলনের অন্যতম মুখ টুম্পা কয়াল বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে দেখা করেন। সাক্ষাতের পরেই ফের কামদুনির ফাইল খোলার আশ্বাস দিয়েছেন রাজ্য সভাপতি। তিনি জানান, সারা পশ্চিমবঙ্গবাসী চান কামদুনি ফাইল খুলুক। উত্তর ২৪ পরগনা জেলার বারাসতের নিকটবর্তী কামদুনি গ্রামে ২০১৩ সালের জুন মাসে ২০ বছর বয়সী এক কলেজ ছাত্রীকে নৃশংসভাবে গণধর্ষণ করে হত্যা করা হয়। এই ঘটনার পরে উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। দ্বিতীয় বর্ষের ছাত্রীটিকে কলেজ থেকে বাড়ি ফেরার পথে অপহরণ করা হয়। তাঁকে একটি পরিত্যক্ত কারখানায় নিয়ে গিয়ে নির্মমভাবে গণধর্ষণ ও হত্যা করা হয় এবং পরে তাঁর দেহ একটি মাঠে ফেলে দেওয়া হয়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ