Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

শাহরুখের হুঙ্কার

‘ভয় নয়, আমি নিজেই আতঙ্ক’— হুঙ্কার শাহরুখ খানের। ২০২৩ সালের পর তিনি যে ফের বক্স অফিসে ঝড় তুলতে আসছেন, তা ঘোষণা হয়েছিল আগেই।

শাহরুখের হুঙ্কার
  • ২৫ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• ‘ভয় নয়, আমি নিজেই আতঙ্ক’— হুঙ্কার শাহরুখ খানের। ২০২৩ সালের পর তিনি যে ফের বক্স অফিসে ঝড় তুলতে আসছেন, তা ঘোষণা হয়েছিল আগেই। শুক্রবার প্রকাশ্যে এল ‘কিং’ ছবির আরও একটি ঝলক। সেখানে অ্যাকশন অবতারে ধরা দিলেন নায়ক। সমাজমাধ্যমে সেই পোস্ট ভাইরাল দাবানল গতিতে। ক্যাপশনে লেখা, ‘এমন এক গর্জন যা পুরো রাজত্বকে কাঁপিয়ে দিতে পারে।’ এই হুঙ্কারের সঙ্গেই শাহরুখের প্রযোজনা সংস্থার ঘোষণা, আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ছবিটি। উল্লেখ্য, সম্প্রতি ছবির দু’দিনের একটি অ্যাকশন দৃশ্যের শ্যুট করেছেন শাহরুখ ও দীপিকা পাড়ুকোন। আটজন দুষ্কৃতীর বিরুদ্ধে লড়াই করতে দেখা যাবে তাঁদের। অন্তঃসত্ত্বা অবস্থাতে মুম্বইয়ের একটি স্টুডিয়োতে সেই দৃশ্যের শ্যুটিং করেছেন দীপিকা। এই ছবির হাত ধরেই বড়পর্দায় আত্মপ্রকাশ করছেন সুহানা খান।  

Advertisement
সম্পর্কিত সংবাদ