Bartaman Logo
১২ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

গরমে আচমকা অসুস্থ দেব

তীব্র গরম। তার মধ্যেই চলছে নির্বাচনি প্রচার। এই পরিস্থিতিতে আচমকা অসুস্থ হয়ে পড়লেন অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব।

গরমে আচমকা অসুস্থ দেব
  • ২৫ এপ্রিল, ২০২৬ ১৫:০৪
Prefer us on Google

• তীব্র গরম। তার মধ্যেই চলছে নির্বাচনি প্রচার। এই পরিস্থিতিতে আচমকা অসুস্থ হয়ে পড়লেন অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব। সূত্রের খবর, বৃহস্পতিবার থেকেই ডিহাইড্রেশনের সমস্যা শুরু হয় দেবের। শুক্রবার প্রচারে বেরনোর আগে অসুস্থ বোধ করেন। তৎক্ষণাৎ শুরু হয় চিকিৎসা। খানিকক্ষণ বাদে সুস্থ হওয়ার পর ফের প্রচারে বেরিয়েছেন তিনি। ভোট ঘোষণার পর থেকেই তিনি ময়দানে ঝাঁপিয়েছেন। বিভিন্ন জেলায় প্রচারে গিয়েছেন। একের পর এক সভা, রোড শো— বাদ রাখেননি কিছুই। তীব্র গরমে প্রচারের পাশাপাশি নিজেদের সুস্থ রাখা সকলের কাছেই এখন বড়ো চ্যালেঞ্জ। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ