Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

সম্মানিত প্রিয়াঙ্কা

২৫বছরের কেরিয়ার। সেখানে বহু চরিত্রে দর্শক হৃদয় জয় করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। পর্দায় তাঁর উপস্থিতি আলাদা মাত্রা যোগ করে।

সম্মানিত প্রিয়াঙ্কা
  • ২৫ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• ২৫বছরের কেরিয়ার। সেখানে বহু চরিত্রে দর্শক হৃদয় জয় করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। পর্দায় তাঁর উপস্থিতি আলাদা মাত্রা যোগ করে। এবার ২৫ দীর্ঘ অভিনয় জীবনের জন্য বিশেষ সম্মান পেতে চলেছেন অভিনেত্রী। ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ প্রদান করা হবে প্রিয়াঙ্কাকে। আগামী ৯ মে লস এঞ্জেলসের মিউজিক সেন্টারে আয়োজিত হচ্ছে গোল্ড গালা ২০২৬। সেখানে বিশেষ পুরস্কারে ভূষিত হবেন নায়িকা। প্রিয়াঙ্কার সঙ্গে গায়িকা ইজেই আর অভিনেতা চার্লস মেল্টনও সম্মানিত হবেন। আয়োজকদের তরফে জানানো হয়েছে, গত ২৫ বছর ধরে এশিয়া ও পাশ্চাত্য বিনোদন জগতের মধ্যে সেতু বন্ধনে অগ্রণী ভূমিকা নিয়েছেন প্রিয়াঙ্কা। তাঁর অভিনয়, প্রযোজনা ও আন্তর্জাতিক প্রভাবের জন্য তাঁকে সম্মান দেওয়া হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ