Bartaman Logo
১২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

শাহরুখের রসিকতা

কেবল অভিনেতাই নন, রসিক হিসেবেও নানা মহলে সমাদৃত শাহরুখ খান। প্রায়ই ভক্তদের সঙ্গে প্রশ্নোত্তরের মাধ্যমে আড্ডা দেন তিনি। বৃহস্পতিবার বিকেলেও তেমনই এক্স হ্যান্ডলে ‘আস্ক এসআরকে’ সেশন শুরু করেছিলেন নায়ক।

শাহরুখের রসিকতা
  • ৩১ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

কেবল অভিনেতাই নন, রসিক হিসেবেও নানা মহলে সমাদৃত শাহরুখ খান। প্রায়ই ভক্তদের সঙ্গে প্রশ্নোত্তরের মাধ্যমে আড্ডা দেন তিনি। বৃহস্পতিবার বিকেলেও তেমনই এক্স হ্যান্ডলে ‘আস্ক এসআরকে’ সেশন শুরু করেছিলেন নায়ক। সেখানেই এক ভক্ত তাঁকে প্রশ্ন করেন, ‘এ বছর কি মন্নতে আপনার জন্মদিন পালন হবে?’ এর জবাবেই শাহরুখ বলেন, ‘অবশ্যই। কিন্তু আমাকে শক্ত টুপি দিয়ে মাথা ঢেকে রাখতে হবে।’ অভিনেতা জানেন, এই প্রশ্ন কেবল ওই অনুরাগীর নয়। তাঁর অগণিত ভক্তবৃন্দের। প্রতি বছর ২ নভেম্বর রাতে মন্নতের বাইরে অনুরাগীদের সঙ্গে দেখা করাই শাহরুখের রীতি। তবে এ বছরটা আলাদা। কারণ শাহরুখের সাধের মন্নতের এখন সংস্কার চলছে। সে কারণে এ বছর তাঁর জন্মদিন কোথায় পালিত হবে, তা নিয়ে সংশয়ে অনুরাগীরা। যদিও শাহরুখের রসিক জবাব তাঁদের মন ভালো করেছে। তবে সূত্রের খবর, আলিবাগের বাড়িতে ঘনিষ্ঠদের সঙ্গে ৬০তম জন্মদিন পালন করবেন অভিনেতা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ