ফের বরুণ ধাওয়ানের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন কৃতী শ্যানন? জল্পনা
  • ২৭ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• ফের বরুণ ধাওয়ানের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন কৃতী শ্যানন। বলি পাড়ায় এই জল্পনাই ঘুরপাক খাচ্ছে। ‘দিলওয়ালে’, ‘ভেড়িয়া’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। পর্দায় বরুণ ও কৃতীর রসায়ন অত্যন্ত পছন্দ করেছেন দর্শক। ফলে তাঁদের ফের একসঙ্গে ফিরিয়ে আনার পরিকল্পনা দীর্ঘদিনের। শোনা যাচ্ছে, পরিচালক অমর কৌশিকের ছবিতেই একসঙ্গে দেখা যাবে তাঁদের। কেন এই গুঞ্জন? সম্প্রতি অমরের সঙ্গে ছবিতে দেখা গিয়েছে দু’জনকে। তারপর থেকেই যাবতীয় জল্পনার সূত্রপাত। এর আগে অমর কৌশিকের সঙ্গে ‘ভেড়িয়া’ ছবিতে কাজ করেছিলেন তাঁরা। ম্যাডক ফিল্মসের এই ছবির আলোচনার জন্যই কি অমরের সঙ্গে দেখা করেছেন দুই তারকা? জবাব মিলবে ছবিটি ঘোষণা হওয়ার পরেই।  

Advertisement