• ফের রজনীকান্তের সঙ্গে কাজ করবেন অভিনেত্রী নয়নতারা। ‘জেলার ২’-এর সাফল্যের পর ‘ধরমন’ ছবিতে কাজ করছেন রজনীকান্ত। সেখানেই যোগ দিয়েছেন নয়নতারা। প্রায় পাঁচ বছর পর একসঙ্গে কাজ করবেন এই জুটি। এর আগে ‘আন্নাথি’ ছবিতে একসঙ্গে তাঁদের অভিনয় দেখেছিলেন দর্শক। জানা গিয়েছে, অ্যাকশন ড্রামা ঘরানার ‘ধরমন’ ছবিটি পরিচালনা করবেন অশ্বথ মারিমুথু। প্রযোজনা করবে কমল হাসানের রাজ কমল ফিল্মস। নয়নতারাকে এই ছবিতে কোন ভূমিকায় দেখা যাবে, তা এখনও প্রকাশ্যে জানানো হয়নি। শীঘ্রই শ্যুটিং শুরু করবেন অভিনেত্রী। সবকিছু ঠিক থাকলে আগামী বছর মুক্তি পাবে এই ছবি।
Advertisement



