Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পরিতোষের দাহকাজে শাহনওয়াজরা

হিন্দু পরিতোষ করণের (৭০) মৃতদেহ দাহ করতে এগিয়ে এলেন শেখ শাহনওয়াজ, শেখ খাইরুল হাসান, বাপি খান, আরিফ খান, আনিসুর খাঁ। বুধবার এই সম্প্রীতির ছবি ধরা পড়ল উলুবেড়িয়ার সিজবেড়িয়ায়।

পরিতোষের দাহকাজে শাহনওয়াজরা
  • ২১ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: হিন্দু পরিতোষ করণের (৭০) মৃতদেহ দাহ করতে এগিয়ে এলেন শেখ শাহনওয়াজ, শেখ খাইরুল হাসান, বাপি খান, আরিফ খান, আনিসুর খাঁ। বুধবার এই সম্প্রীতির ছবি ধরা পড়ল উলুবেড়িয়ার সিজবেড়িয়ায়। বৃষ্টি মাথায় করে উলুবেড়িয়া মেডিক্যাল কলেজ থেকে পরিতোষবাবুর মৃতদেহ নিয়ে উলুবেড়িয়া শতমুখী শ্মশানে দাহ করতে গেলেন তাঁরা। তাঁদের এই আচরণে খুশি পরিতোষবাবুর ছেলে রাজকুমার করণ। জানা গিয়েছে, উলুবেড়িয়া চেঙ্গাইলের বাসিন্দা পেশায় হকার পরিতোষ করণ ছেলে রাজকুমারকে নিয়ে সিজবেড়িয়ায় ভাড়া থাকতেন। গত পরশু বার্ধক্যজনিত কারণে পরিতোষবাবুকে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। বুধবার সকালে সেখানেই তাঁর মৃত্যু হয়। এদিকে, বাবার মৃতুর পর একা মৃতদেহ দাহ করা নিয়ে সমস্যায় পড়েন রাজকুমার। তা দেখে এগিয়ে আসেন শাহনওয়াজ, বাপিরা। তারাই চাঁদা তুলে মৃতদেহ সৎকারের ব্যাবস্থা করেন। শেখ শাহনওয়াজ বলেন, পরিতোষবাবু আমাদের পাড়ায় থাকতেন। আমরা তাঁকে নিজেদের আত্মীয় বলে ভাবতাম। তাই নিজেদের আত্মীয় কারও মৃত্যু হলে যেরকমভাবে তাঁর পাশে থাকতাম, এখানে সেভাবেই পরিতোষবাবুর ছেলের পাশে থেকেছি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ