Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর, মেট্রো লাইনে বিভ্রাট, তিনঘণ্টা ব্যাহত পরিষেবা

লাগাতার বিভ্রাটে জেরবার মেট্রো সফর। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর রুটে ধারাবাহিকভাবে ব্যাহত হচ্ছে পরিষেবা। জুলাই থেকে প্রায় নিয়মিত বিঘ্ন ঘটছে মেট্রো চলাচলে।

শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর, মেট্রো লাইনে বিভ্রাট, তিনঘণ্টা ব্যাহত পরিষেবা
  • ১২ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লাগাতার বিভ্রাটে জেরবার মেট্রো সফর। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর রুটে ধারাবাহিকভাবে ব্যাহত হচ্ছে পরিষেবা। জুলাই থেকে প্রায় নিয়মিত বিঘ্ন ঘটছে মেট্রো চলাচলে। রেল কর্তাদের কাছে যাত্রী দুর্ভোগ নিয়ে সন্তোষজনক কোনও ব্যাখ্যাও মিলছে না। শনিবার একইভাবে তিনঘণ্টারও বেশি সময় দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো চলাচল কিছু সময়ের জন্য বন্ধ ছিল। সূত্র মারফত জানা গিয়েছে, দমদম স্টেশনের মেট্রো লাইনে অটোমেটিক প্যানেলে ত্রুটি ধরা পড়ে। যার জেরে ট্রেন চলাচলে ছেদ পড়ে। সিগনাল ব্যবস্থা অনেকাংশে বসে যায়। বেলা সাড়ে ১২টা থেকে এই সমস্যা দেখা যায়। দ্রুত ইঞ্জিনিয়ারদের একটি দল ঘটনাস্থলে পৌঁছয়। ত্রুটি মেরামত করতে কাজে নামে। এই সময় দমদম থেকে মেট্রো চলাচল অনিমিত হয়ে পড়ে। গিরিশ পার্ক থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত বিক্ষিপ্তভাবে পরিষেবা চলে। দুপুর সাড়ে তিনটের পর প্যানেলের সমস্যা মিটে যায়। যাত্রীদের দাবি, বিকেল চারটে নাগাদ গোটা রুটে মেট্রো চলাচল শুরু হয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ