Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

শাহরুখের বিশেষ উপস্থিতি

তিনি পর্দায় এলেই চমক লাগে। তাঁর ম্যাজিকে আচ্ছন্ন হন আট থেকে আশি। সেই জাদুকর শাহরুখ খান।

শাহরুখের বিশেষ উপস্থিতি
  • ৮ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

তিনি পর্দায় এলেই চমক লাগে। তাঁর ম্যাজিকে আচ্ছন্ন হন আট থেকে আশি। সেই জাদুকর শাহরুখ খান। তাঁর জুতোতেই পা গলাতে চলেছেন রণবীর সিং। সৌজন্যে ‘ডন ৩’। দীর্ঘদিনের শীতঘুম কাটিয়ে লাইমলাইটে ফিরছে এই ছবি। শোনা যাচ্ছে, ছবিটির জন্য ফের উঠেপড়ে লেগেছেন নির্মাতারা। রণবীরের বিপরীতে নাকি কৃতী শ্যাননও একপ্রকার চূড়ান্ত। এই আবহে শোনা যাচ্ছে, ‘ডন ৩’ ছবিতে বিশেষ উপস্থিতি থাকবে বাদশা শাহরুখের। রণবীর ডনের চরিত্র পাওয়ার পর অনেকেই বিষয়টি ভালো চোখে দেখেননি। তা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। তাই অনুরাগীদের সারপ্রাইজ দেওয়ার পরিকল্পনা করেছেন পরিচালক ফারহান আখতার। শাহরুখকে ফের ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির ছবিতে ফিরিয়ে চমক দিতে চান তিনি। সূত্রের খবর, সম্প্রতি ফারহান দেখা করেছেন শাহরুখের সঙ্গে। অভিনেতাকে ক্যামিও চরিত্রর প্রস্তাব দিয়েছেন পরিচালক। শাহরুখ রাজিও হয়েছেন বলে খবর। তবে এখন তাঁর কাছে ফার্স্ট প্রায়োরিটি ‘কিং’। এই ছবির মাধ্যমেই মেয়ে সুহানা খানকে লঞ্চ করছেন অভিনেতা। আগস্ট মাসে এই ছবির নির্মাতারা ইউরোপে যাবেন বলে খবর। সেখানেই ধুন্ধুমার অ্যাকশন দৃশ্যের শ্যুটিং হবে। সম্প্রতি মুম্বইয়ে ছবির প্রথম ভাগের কাজ শেষ হয়েছে।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ