Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

শাহরুখের সন্ত্রাসবিরোধী বার্তা

‘জাতি, ধর্ম ভুলে নিজেদের রক্ষা করার পথ যেন আমরা নিজেরাই খুঁজে নিই’, বার্তা শাহরুখ খানের।

শাহরুখের সন্ত্রাসবিরোধী বার্তা
  • ২৪ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• ‘জাতি, ধর্ম ভুলে নিজেদের রক্ষা করার পথ যেন আমরা নিজেরাই খুঁজে নিই’, বার্তা শাহরুখ খানের। শনিবার মুম্বইয়ে আয়োজিত ‘গ্লোবাল পিস অব অনার্স’ অনুষ্ঠানে যোগ দেন শাহরুখ। ২৬/১১ মুম্বই, চলতি বছরের পহেলগাঁও, এবং সম্প্রতি দিল্লির জঙ্গি হামলার ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান অভিনেতা। পাশাপাশি সন্ত্রাসবাদের বিরুদ্ধে আওয়াজ তুললেন বাদশা। তাঁর কথায়, ‘সন্ত্রাসবাদী হামলায় নিহতদের প্রতি ও দেশের বীর সেনাদের প্রতি আমার শ্রদ্ধা।’ শাহরুখ বলেন, ‘ভারত কখনও বিপদের সামনে মাথা নত করেনি, করবেও না। কারণ দেশের শক্তি ঐক্য। আমাদের ঐক্য, দৃঢ়তা বজায় থাকলে কেউ আমাদের কোনও ক্ষতি করতে পারবে না। তা করার আগে দু’বার ভাববে।’ সশস্ত্র বাহিনীর প্রতি শাহরুখ বলেন, ‘যতক্ষণ আমাদের দেশের সুপারহিরোরা দাঁড়িয়ে রয়েছেন, ততক্ষণ আমাদের শান্তি ও নিরাপত্তা অটুট থাকবে।’ সকলকে শান্তির পথে হাঁটার আহ্বানও জানিয়েছেন নায়ক। ‘শান্তি মানুষের চিন্তা, উদ্ভাবন ও উন্নতির সবচেয়ে বড় শক্তি’, বলেছেন শাহরুখ। সৈনিকদের উদ্দেশ্যে তিনি আরও বলেছেন, ‘যখন কেউ তোমাকে জিজ্ঞাসা করবে, কী কাজ কর? গর্ব করে বলবে— আমি দেশকে রক্ষা করি। যদি প্রশ্ন করা হয়, কত আয় কর? হাসিমুখে বলবে, আমি ১৪০ কোটি মানুষের আশীর্বাদ অর্জন করি।’ উল্লেখ্য, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গি হামলায় নিহতদের পরিবারের সদস্যরা। এছাড়াও রণবীর কাপুর, মনীষা কৈরালা, করিশ্মা কাপুর, সুনীল শেট্টি সহ আরও অনেকে ছিলেন অনুষ্ঠানে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ