Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

‘কিং’ সিনেমার শ্যুটিং চলাকালীন আঘাত পেলেন শাহরুখ খান

শাহরুখ খানের ‘কিং’ সিনেমার জন্য অপেক্ষা করে আছেন সিনেমাপ্রেমীরা। দুরন্ত অ্যাকশন দৃশ্য থাকছে এই সিনেমাতে

‘কিং’ সিনেমার শ্যুটিং চলাকালীন আঘাত পেলেন শাহরুখ খান
  • ২০ জুলাই, ২০২৫ ১৬:০৭
Prefer us on Google

মুম্বই, ১৯ জুলাই: শাহরুখ খানের ‘কিং’ সিনেমার জন্য অপেক্ষা করে আছেন সিনেমাপ্রেমীরা। দুরন্ত অ্যাকশন দৃশ্য থাকছে এই সিনেমাতে। শাহরুখকে দেখা যাবে এক অন্য লুকে। সেই সিনেমার শ্যুটিং নিয়েই ব্যস্ত রয়েছেন বলিউডের বাদশা। আর সেই শ্যুটিং চলাকালীনই ঘটেছে বিপত্তি। ‘কিং’-এর অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করতে গিয়েই আঘাত পেয়েছেন শাহরুখ। যদিও আঘাত গুরুতর নয়। তবে চিকিৎসকরা কিং খানকে আপাতত বিশ্রামের নির্দেশ দিয়েছেন। যার ফলে পিছিয়ে গিয়েছে সিনেমার শ্যুটিং। সেপ্টেম্বর বা অক্টোবর থেকে ফের শুরু হবে ‘কিং’-এর শ্যুটিং। সূত্রের খবর, বলিউডের বাদশার পিঠে চোট লেগেছে। এমনিতেই শাহরুখের পিঠে পুরনো আঘাত রয়েছে।

Advertisement

তাই শ্যুটিং চালিয়ে যাওয়ার রিস্ক নেননি শাহরুখ। সূত্রের খবর, চিকিৎসার জন্য আমেরিকাতে গিয়েছেন তিনি। চিকিৎসকরা আপাতত তাঁকে বিশ্রাম করতে বলেছেন। সূত্রের খবর, শ্রীলঙ্কায় যাওয়ার কথা থাকলেও সেটি বাতিল করেছেন কিং খান। চলতি বছরের মে মাস থেকে শুরু হয়েছিল ‘কিং’ সিনেমার শ্যুটিং। কিন্তু শাহরুখ আহত হওয়ায় আপাতত বন্ধ রয়েছে কাজ। সেই কারণেই যশ রাজ স্টুডিও, ফিল্ম সিটি ও গোল্ডেন টোবাকোতে শাহরুখের প্রযোজনা সংস্থার তরফে জুলাই ও আগস্ট মাসের শ্যুটিংয়ের স্লট বুক করা থাকলেও এখন বাতিল করা হয়েছে।

শাহরুখের ‘কিং’ সিনেমার পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। যাতে প্রথমবার একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে শাহরুখ ও তাঁর কন্যা সুহানাকে। এছাড়াও এই সিনেমাতে অভিনয় করছেন দীপিকা পাডুকোন, অভিষেক বচ্চন, জয়দীপ আলওয়াত, অভয় বর্মা ও অনীল কাপুর। আগামী বছরে অর্থাৎ ২০২৬-মুক্তি পাবে ‘কিং’।

Advertisement
সম্পর্কিত সংবাদ