Bartaman Logo
২৭ মে, ২০২৬

সিগারেট, তামাকজাত পণ্যে বাড়তে পারে জিএসটি

সিগারেট, তামাকজাত পণ্যে বাড়তে পারে জিএসটি
  • ৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নয়াদিল্লি: সিগারেট, তামাকজাত দ্রব্য ও ঠান্ডা পানীয়ের মতো পণ্যগুলিতে জিএসটি বাড়িয়ে ৩৫ শতাংশ করার সিদ্ধান্ত নিল মন্ত্রিগোষ্ঠী। বর্তমানে এই পণ্যগুলি ২৮ শতাংশ জিএসটি স্ল্যাবের আওতায় পড়ে। সোমবার সরকারি সূত্রে জানানো হয়েছে, উল্লিখিত পণ্যগুলির জন্য ৩৫ শতাংশের বিশেষ জিএসটি হার তৈরির প্রস্তাব প্রদানে সম্মত হয়েছে মন্ত্রিগোষ্ঠী। এর সঙ্গেই পূর্বের ৫, ১২, ১৮ ও ২৮ শতাংশ জিএসটির চারটি স্ল্যাব অব্যাহত থাকবে। 
Advertisement
সম্রাট চৌধুরীর নেতৃত্বাধীন মন্ত্রিগোষ্ঠী পোশাকের উপর করের হার নিয়েও তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। দেড় হাজার টাকার কম মূল্যের রেডিমেড পোশাক ৫ শতাংশ জিএসটির আওতায় আসবে। দেড় থেকে ১০ হাজার টাকা পর্যন্ত রেডিমেট পোশাকে ১৮ শতাংশ ও ১০ হাজার টাকার বেশি মূল্যের পোশাকে ২৮ শতাংশ জিএসটি দিতে হবে। 
আগামী ২১ ডিসেম্বর জিএসটি কাউন্সিলের বৈঠক হবে। সেখানেই সব মিলিয়ে ১৪৮টি পণ্যে করের হার পরিবর্তনের প্রস্তাব দেবে মন্ত্রিগোষ্ঠী। সেগুলি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জিএসটি কাউন্সিল।   
সম্পর্কিত সংবাদ